 |
দোহারে গ্রেফতারকৃত আসামীরা। ছবি: সংগৃহীত
|
নিউজ ডেস্ক:
ঢাকার দোহার উপজেলায় পৃথক অভিযানে ডাকাতি মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ৬ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উপজেলার বিলাসপুর, কুলছড়ি, নাগেরকান্দা, দক্ষিণ শিমুলিয়া ও মধুরখোলা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দোহার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”