শিক্ষার্থীরা জানান, আজকের অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় যেন এ বিষয়ে আলোচনা করা হয়, সে জন্য সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাফিউল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গত ২৮ এপ্রিল একটি স্মারকলিপি আমরা উপাচার্যকে দিয়েছিলাম। সেখানেই আমরা জানতে পারি প্রশাসন একটি তথ্য অনুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং) কমিটি করে দেয়। কমিটির ৫ মের মধ্যে প্রাথমিক সিদ্ধান্ত জানানোর কথা ছিল। উপাচার্য স্যার বলেছিলেন সুদীপ চক্রবর্তীর স্থায়ী বহিষ্কারের ব্যাপারটি ৭ মের সিন্ডিকেট সভায় আসবে। তো সেটা যেন এই সিন্ডিকেট সভায় ওঠে, সে জন্যই আমরা এখানে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছি।’